২৫ অক্টোবর ২০১৬ - ০১:১১
রুটি কিনতে যেয়ে গুলি খেল যে মেয়েটি

জিবহাতুন নুসরাহ’র স্নাইপার ঐ মেয়ে শিশুটিকে সরাসরি গুলি করে হত্যা করে। মেয়েটি রুটি কিনতে বাড়ী থেকে বের হয়েছিল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: আলেপ্পো শহরের একটি সড়কে তাকফিরি সংগঠন আন-নুসরাহ’র স্নাইপারের সরাসরি গুলিতে যখন ঐ শিশুটি শহীদ হয় তখনও ১শ’ পাউন্ডের (সিরিয়ান মুদ্রা) একটি নোট শক্তভাবে ধরে ছিল মেয়েটি।

জিবহাতুন নুসরাহ (নুসরা ফ্রন্ট)-এর স্নাইপার ঐ মেয়ে শিশুটিকে সরাসরি গুলি করে হত্যা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১শ’ পাউন্ডের একটি নোট নিয়ে মেয়েটি রুটি কিনতে বাড়ী থেকে বের হয়েছিল। আলেপ্পো’র একটি সড়কে তাকফিরি সংগঠন আন-নুসরাহ’র সরাসরি গুলিতে লাশ হয়ে ঘরে ফিরলো শিশুটি।

এর আগের দিন সন্ত্রাসীদের সরাসরি গুলিতে শহীদ হয়েছে ৬ বছরের আরেক শিশু।

এদিকে, আলেপ্পো শহরের সালাহুদ্দীন অঞ্চলে সন্ত্রাসীদের হামলায় এক শিশু শহীদ এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। ঐ হামলায় একজন বৃদ্ধও শহীদ হয়েছে।

প্রসঙ্গত, যুদ্ধ বিরতীর মেয়াদ শেষ হওয়ার পর আলেপ্পো শহরে সন্ত্রাসীদের মোর্টার হামলা ও বোমা বিস্ফোরণ বহুগুণে বৃদ্ধি পেয়েছে।#